সারাদেশ

ছয় ঘন্টা পর চৌমুহনী বাজারের আগুন নিয়ন্ত্রণে

নোয়াখালী প্রতিনিধি: ছয় ঘন্টা পর নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। রাত সাড়ে বারোটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু

বৃহস্পতিবার (২৮ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। তাদের নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে হোসেন মার্কেটের মারওয়া ফ্যাশনের মালিক মো. রিংকু (৪০) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এখন পর্যন্ত আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা