সারাদেশ

জামালপুরে জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

শওকত জামান, জামালপুর: জামালপুরে জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভারতের সাথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ

শহরের বেলটিয়ায় লুইস ভিলেজ রিসোর্টে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিমের সভাপতিত্বে সাধারন সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম ৷ জেলা বিএনপির সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুলসহ জেলা শহর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদের পর ভোটারবিহীন অবৈধ সরকার পতন আন্দোলনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

আরও পড়ুন: বিএসএফ’র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা

পরে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা