সারাদেশ

ফেনীতে চাষ হচ্ছে মরুর ফল রক মেলন

জহিরুল হক মিলন, ফেনী: মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের জনপ্রিয় ফল রক মেলান চাষ হচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলায়। ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের বাসিন্দা আবুল খায়ের মিন্টু এই ফল ও বারোমাসি তরমুজ চাষ করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু

২ বছর আগে ইউটিউব ভিডিওতে রক মেলনের চাষ দেখে তিনি এই চাষে উদ্ধুদ্ধ হয়। চলতি বছরে বাড়ির পাশে এক একর জমি লিজ নেন। চট্টগ্রামের লালদিঘীর পাড়ের একটি বীজ ভান্ডার দোকান থেকে রক মেলনের বীজ সংগ্রহ করে নিজস্ব প্রযুক্তিতে চাষাবাদ শুরু করেন মিন্টু।

তিনি জানান, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে এক একর জমিতে তিন জাতের রক মেলনের বীজের চারা রোপণ করেছিলেন। চারা রোপণের ৭০ দিনের মাথায় গাছে ফল আসতে শুরু করে। এ ফলের একটি হচ্ছে হলুদে কালার ও অন্যগুলোর কালার খসখসে সবুজ ও সাদা আকৃতির। এর স্বাদ কিছুটা ভিন্ন হলেও অনেক মিষ্টি। এগুলোর ওজন ২ থেকে ৩ কেজির ওপরে হয়েছে।

তিনি আরও জানান, এ ফল বিক্রি করে তিনি লাভবান হয়েছেন। পাইকারী দরে রক মেলান ফল বিক্রি করেছেন কেজি প্রতি ১০০ টাকা, বারোমাসি ছোট তরমুজ বিক্রি করেছেন ৫০ থেকে ৬০ টাকা। এ পর্যন্ত তিনি ২ লাখ টাকার রক মেলন ফল ও তরমুজ বিক্রি করেছেন। এ ফল চাষ করতে জমি লিজ নেয়াসহ তার মোট খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা।

আরও পড়ুন: ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন

এছাড়াও তিনি রক মেলন ফলের পাশাপাশি বারোমাসি ছোট আকারের মিষ্টি তরমুজের চাষ করেন। যা এ অঞ্চলের জন্য এটির প্রথম চাষ। তবে বীজ বপনের সঠিক সময়, সার ও কীটনাশক প্রয়োগ বিধি কিছুই জানা ছিল না তা। বিধায় ক্ষেতে অনেক টাকার ফল নষ্ট হয়ে গেছে এবার। কিন্তু তিনি এ বিষয়ে কৃষি বিভাগের সহায়তা পেলে আগামীতে আরো জমি লিজ নিয়ে চাষাবাদ করলে এই ফলজাতের বাম্পার ফলন হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ফল ব্যবসায়ী বলেন, অচেনা জাতের রক মেলন ফল ক্রেতা সাধারণের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠে। এ ফলের স্বাদ ও ঘ্রাণে চাহিদা অনেক বেড়ে গেছে।

ফল কিনতে আসা মো ইব্রাহিম বলেন, পাকা রক মেলন ফল অত্যন্ত মিষ্টি। এ ফলের ভেতরের রঙ পাকা পেঁপের মতো। অন্যটির রঙ সাদা ও সবুজ আকৃতির। একবার কিনলে বারবার কিনতে মন চাইবে।

আরও পড়ুন: খিলগাঁওয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রক মেলন ফল চাষাবাদ করার জন্য কৃষকদেরকে সহযোগিতা করবে কৃষিবিভাগ। সাধারণ তরমুজের চেয়ে এই ফলের স্বাদ অনেক বেশি। এটি একটি পুষ্টিকর মিষ্টি ফল। কৃষকরা সঠিকভাবে এর চাষাবাদ করতে পারলে অনেক লাভবান হবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা