নিরক্ষর নারীদের বিদেশে পাঠানো বন্ধ হওয়া উচিত
সারাদেশ

নিরক্ষর নারীদের বিদেশে পাঠানো বন্ধ হওয়া উচিত

সান নিউজ ডেস্ক : আমরা গৃহকর্মী হিসেবে যাদের বিদেশে পাঠাই, তাদের বেশিরভাগই নিরক্ষর। বিদেশে নিরক্ষর নারীদের চেয়ে অসহায় আর কেউ হতে পারে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আরও পড়ুন : বিএনপির মকবুলসহ ২৪ জনের নামে মামলা

মন্ত্রী বলেন, নিরক্ষর নারীদের বিদেশে পাঠানো বন্ধ হওয়া উচিত। আমি মনে করি, অন্তত অষ্টম থেকে দশম শ্রেণি পাস করা নারীদের গৃহকর্মী হিসেবে পাঠানো উচিত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে নারী অভিবাসীদের নিয়ে কাজ করা ২২টি সংগঠনের জোট ‘নারী অভিবাসীদের সম্মিলিত কণ্ঠ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যাদের শিক্ষা নেই, তাদের বোঝার ক্ষমতা কম থাকে। বিদেশে তখন তাদের সঙ্গে অন্যায় হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

কিন্তু শিক্ষিত নারী কর্মী পাঠানো গেলে তাদের সচেতনতা বেশি থাকবে। এতে করে তাদের সঙ্গে অন্যায় হওয়ার সম্ভাবনা কমে আসবে।

তিনি আরও বলেন, আমাদের এখানে শক্ত ভূমিকা পালন করতে হবে। যত দ্রুত আমরা ভূমিকা রাখতে পারব, তত তাড়াতাড়ি নারী কর্মীদের নির্যাতনের খবর কমে আসবে। সচেতনতার জায়গায় আমাদের কাজ করতে হবে। কিন্তু সম্পূর্ণ নিরক্ষর মানুষকে সচেতন করা সম্ভব না।

বিদেশগামী নারী কর্মীদের জন্য সরকারের বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, যে নারীরা কর্মী হয়ে বিদেশ যেতে চান, তাদের আগে জানতে হবে কোথায় গেলে সুবিধা হবে।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

তাদের সহযোগিতা করার জন্য আমাদের জেলা জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রায় সব জেলায় আছে। সেখানে আমরা পর্যাপ্ত তথ্য সরবরাহ করার চেষ্টা করি।

অনুষ্ঠানে জানানো হয়, কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ জোটের সেক্রেটারিয়েট হিসেবে কাজ করবে।

বিদেশে নারী কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে কেয়ার গিভার ও নার্সিং অনেক বড় খাত। এ খাতে বাংলাদেশের ভালো করার জন্য আলাদা টিটিসি এবং নারীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন জরুরি বলেও জানান মন্ত্রী ইমরান আহমদ।

আরও পড়ুন : সাংবাদিকদের ওপর হামলার বিচার হবে

তিনি বলেন, অভিবাসী হিসেবে নারীদের কর্মসংস্থানের থেকেও দেশের গার্মেন্টস খাত কাজের জন্য বড় সুযোগ। এ খাতের সম্ভাবনাকে বাদ দিয়ে নারীদের বিদেশে যাওয়ার আগে ভাবার পরামর্শ দিয়েছেন।

অত্র অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা