সারাদেশ

ঠাকুরগাওয়ের রাজাগাও ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিল

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের ১৪নং রাজাগাও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ১৪ নং রাজাগাও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব প্রমুখ।

১৪ নং রাজাগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ ঝা, সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান খাদেমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ রুহুল আমিন। মিলাদ শেষে দোয়া পড়ান বার আটোয়ারীর বার আউলিয়া মাদরাসার সুপার আব্দুর রউফ।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন উতসর্গকারী নেতাকর্মী, জাতীয় ৪ নেতা এবং স্বাধীনতা সংগ্রামে জীবন উতসর্গকারী সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা