শরীয়তপুরে যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সারাদেশ

শরীয়তপুরে যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শরীয়তপুর পৌরসভার ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবদলের ব্যানারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বুধবার (২০ এপ্রিল) শরীয়তপুর পৌরসভা এলাকায় যুবদল নেতা মাহবুব আলম মাহফুজ ও সাবেক কমিশনার নুরুল ইসলাম শিকদারের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর। বিশেষ অতিথি ছিলেন, যুবদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আঃ জাব্বার খান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন মুন্সী, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম-সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্যা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম জাকির হোসেন।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, যুবনেতা রাসেল ঢালী, সোহেল সরদার, ছাত্রনেতা সোহেল তালুতদার, আছলাম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা