সৈয়দপুরে মঞ্চস্থ হলো ‘নিরক্ষর’
সারাদেশ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

সৈয়দপুরে মঞ্চস্থ হলো ‘নিরক্ষর’

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২২ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশন’র ক্ষুদে শিক্ষার্থীদের অভিনয়ে শিখন কেন্দ্রে মঞ্চস্থ হলো নাটিকা ‘নিরক্ষর’।

আরও পড়ুন : বজ্রপাতে ৮ কৃষি শ্রমিক নিহত

নাটিকায় সমাজের নিরীহ ও অশিক্ষিত মানুষ কীভাবে সমাজের প্রভাবশালী ও দাদন ব্যবসায়ীদের নিকট প্রতারিত ও নিঃস্ব হয় সেটি ফুটে তোলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিক্ষা কর্মসূচি ‘কাপ-আপ’ প্রকল্প এর সৈয়দপুর ফিল্ড অফিসের উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও ফিল্ড অফিসের কর্মীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে ফিরে আসে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, মো. আজহারুল ইসলাম ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার আসাদুজ্জামান।

আরও পড়ুন : বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাই

দিবস উপলক্ষে বেলা ১১টায় কাপ-আপ প্রকল্পের আওতায় পৌরশহরের হাতিখানা ক্যাম্পে স্বপ্নসিড়ি ডাম ইউসিএলসি, মুন্সিপাড়ায় উদয়ন ডাম ইউসিএলসি, বাঁশবাড়ির ফুলবাগানে ধ্রুবতারা ডাম ইউসিএলসি, কয়া মিস্ত্রিপাড়ায় আশার আলো ডাম ইউসিএলসি ও উত্তরা আবাসনে মুক্তধারা ডাম ইউসিএলসি’তে সিএমসি সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিটি ইউসিএলসিতে শিক্ষা বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ছড়াগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বপ্নসিড়ি ডাম ইউসিএলসি’তে সাক্ষরতা বিষয়ে গুরুত্বারোপ করে কাপ-আপ প্রকল্পের কালচারাল ইনস্ট্রাক্টর ওলিরাজ রেজা’র রচনায় ও ক্ষুদে শিক্ষার্থীদের অভিনয়ে নাটিকা ‘নিরক্ষর’ মঞ্চস্থ হয়।

নাটিকায় অভিনয় করেন ক্ষুদে শিক্ষার্থী নিশি, মিছরি, আকাশ, কমলিনী, রোজি, সোহানী, রুপা, আছিয়া, শিউলি ও সিমিসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন : খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকী, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটোয়ারী, টেকনিক্যাল অফিসার জয়নাল আবেদিন, বিল্লাল হোসাইন ও সুপারভাইজার আকাইদ মোল্যা, বিষু মোল্যা, শিরিন আক্তার, মিজানুর রহমান, সাদিকুল ইসলাম ও মৃত্যুঞ্জিত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা