সারাদেশ

গাছে মিলল বৃদ্ধা নারীর ঝুলন্ত লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে এক বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চরজব্বার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত সামসুর নাহার (৮২) উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের এলাকার মৃত আবদুল কাদেরের স্ত্রী।

আরও পড়ুন: সাংবাদিক হত্যা: প্রধান আসামি রাজু নিহত

রোববার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার চরহাসান গ্রামের ভূঁইয়ারহাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন পরিবারের দাবি বেশ কিছু দিন ধরে তিনি পেট ব্যথায় ভুগছিলেন। গতকাল শনিবার দিবাগত রাতে তারাবির নামাজের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন তিনি। এক পর্যায়ে ভোর রাতে ঘরের পাশে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পিপিপি

ওসি জিয়াউল হক বলেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা