বোয়ালমারীতে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
সারাদেশ

বোয়ালমারীতে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে 'রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন' নামক একটি সেবামূলক সংগঠন দুই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

আরও পড়ুন : বাঙালির ইতিহাসে ১৭ এপ্রিল স্মরণীয় দিন

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান টনিকের পৃষ্ঠপোষকতায় ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন (মুশা মিয়া)।

আরও পড়ুন : হাওরের ধান নষ্ট হলে চালের দাম বাড়বে

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ময়না ইউপির সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, বর্তমান চেয়ারম্যান আব্দুল হক মৃধা, সাতৈর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক মজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী (তমাল) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, ছোলা ও খেজুর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা