সারাদেশ

সেতুমন্ত্রীর ভাগনের গাড়িতে হামলা

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমনের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : ইউক্রেনের ৩ হাজার সেনা নিহত

শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার সংলগ্ন লাহরির টেক এলাকায় হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন অভিযোগ করে বলেন,বিকেলের দিকে আমার গাড়ির ড্রাইভার আমাকে বাড়িতে নামিয়ে দেয়। এরপর গাড়ি নিয়ে সে তার বাড়ি যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেল থেকে হেলমেট পরিচিত দুর্বৃত্তরা আমার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমার গাড়ির রেইনশেড ভেঙ্গে যায়। তবে ড্রাইভারের বুদ্ধিমত্তায় আমার গাড়ি ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তিনি অভিযোগ করে আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্ধের জের ধরে আমার গাড়িতে হামলা চালানো হয়।

আরও পড়ুন : স্বীকার করলেন মিয়ানমার সেনা কর্মকর্তা

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন বিষয়টি আমি শুনেছি। হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করলে চেয়ারম্যানের গাড়ির আয়না ভেঙ্গে যায়। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারের টোল আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোকান ভাঙচুর সহ উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা