মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সারাদেশ

মুন্সীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: স্বীকার করলেন মিয়ানমার সেনা কর্মকর্তা

শনিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মালির অংক বাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ অভিযান চালান।

অভিযান কালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, মদিনা সুইটমিটে অভিযান কালে দেখা যায় রাস্তার পাশে উন্মুক্ত ভাবে জিলাপি ভাজা হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে উন্মুক্ত ভাবে রাস্তার পাশে বিক্রির জন্য প্রদর্শন করায় ৩ হাজার টাকা এবং চানু আইসক্রিমের কারখানার কোন প্রকার লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন ধরে আইসক্রিম, মাঠা, ঘি, উৎপাদন ও বাজারজাত করে আসছে।

এতে খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য উল্লেখ থাকায় ১০ হাজার সহ ২ প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল ইসলাম। অভিযান কালে সহযোগিতার করেন লৌহজং থানা পুলিশের একটি টিম।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা