ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বয়স্ক ও বিধবা ভাতা প্রদান

বিভাষ দত্ত, ফরিদপুর: "ধনীর সম্পদে আল্লাহ তায়ালা গরীবের অংশ (যাকাত) নির্ধারণ করে দিয়েছেন।" এ প্রতিপাদ্য ধারণ করে ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুর ইউনিয়নের সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ হতে দুস্থ দরিদ্র নারী-পুরুষ বিধবা ও বয়স্কদের মাঝে ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫২

শনিবার ( ৯ এপ্রিল ) সকাল ১০টায় আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, (সিআইপি) এর প্রতিষ্ঠিত সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৯নং কানাইপুর ইউনিয়নের পোরদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ জসিম খাঁন এর সঞ্চালনায় পরিচালক আব্দুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশাররফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক পোরদিয়া উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিয়ার রহমান, মজিবর রহমান, আনোয়ার হোসেন মিয়া, মিজান সরদার প্রমুখ।

ফরিদপুরে ধারাবাহিক ভাবে ৬টি ইউনিয়নে এ বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করা হয়। এরমধ্যে সদর উপজেলার ৪টি ইউনিয়ন কানাইপুর, চাঁদপুর, কৈজুরী, কৃষ্ণনগর ও সালথা উপজেলার ২টি গট্টি এবং আটঘর ইউনিয়নের মোট তিনশত ১২টি পরিবারের মাঝে পঁচিশ কেজি করে চাউল, ২ লিটার করে সয়াবিন তেল, ৩ কেজি করে মসুর ডাউল ও নগদ পাঁচশত করে টাকা বিতরণ করা হয়।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারে...

ফাউন্ডেশনের পরিচালক জানান, অনুষ্ঠানের শুরুতে আগত নারী-পুরুষের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দাতব্য চিকিৎসালয়ে বিভিন্ন সময়ে চিকিৎসা নিতে আসা সকল রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় পরিক্ষা-নিরীক্ষা করে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। প্রতি মাসে দেড়লক্ষাধিক টাকার ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়।

দীর্ঘ ষোল বছর যাবৎ সেবা মূলক প্রতিষ্ঠান সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই এলাকার জনগণের মাঝে বিনামূল্যে সেবা প্রদান করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন তার বক্তব্যে বলেন, সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন তৈরি হয়েছে আপনাদের সাথে থাকার জন্য। আপনাদের যে কোন সমস্যা আমাদেরকে জানাবেন, সরকারের পাশাপাশি আপনাদের সমস্যা সমাধানের জন্য আমাদেরও সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: মহারাজ ঝড়ে চালকের আসনে সাউথ আফ্রিকা

তিনি আরও জানান, বর্তমানে আমরা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস সারা বিশ্বকে অচল করে দিয়েছিল। এই মহামারী থেকে সবাইকে একমাত্র আল্লাহই রক্ষা করেছেন। আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাস্ক পরবেন, সাবান দিয়ে বারবার হাত ধুয়ে নিবেন এবং জনসমাগম এড়িয়ে চলবেন। সকলে মহান আল্লাহর কাছে এই পবিত্র রমজান মাসে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় চাচা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি) সাহেবকে সার্বক্ষণিক সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন।

অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতে সমগ্র দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং মহামারী করোনা থেকে মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জোহরা-আনসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা