চালু হচ্ছে বালাসী-বাহাদুরাবাদ নৌরুট
সারাদেশ

চালু হচ্ছে বালাসী-বাহাদুরাবাদ নৌরুট

গাইবান্ধা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে বেসরকারি উদ্যোগে চালু হচ্ছে লঞ্চ চলাচল।

আরও পড়ুন: ইরানের কুদস বাহিনী সন্ত্রাসী সংগঠন

শনিবার ( ৯ এপ্রিল ) গাইবান্ধার বালাসীতে লঞ্চঘাট চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বালাসী রেলওয়ে ফেরিঘাটের মেরিন ইন্সপেক্টর মাজদার রহমান মোল্লাহ বলেন, ২০০৮ সালে এই রুটে ওয়াগন ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। এরপর রেলওয়ে মেরিন বিভাগ নাব্যতা সংকটের কথা বলে ২০১৫ সালের ১৪ অক্টোবর যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। যদিও নাব্যতা সংকট কাটাতে রেলওয়ে ফেরিঘাট চ্যানেলগুলো চালু রাখতে বিআইডাবিউটিএ নদী খনন শুরু করে। এ কাজে ১১০ কোটি টাকারও বেশি খরচ করেও চ্যানেল ঠিক রাখা যায়নি। কারণ খনন করলেও স্রোতের ফলে চ্যানেলগুলো বালু দিয়ে ভরাট হয়ে যাচ্ছিল। এক সময় খনন কাজও বন্ধ করে দেওয়া হয়। যে কারণে দীর্ঘ ৭ বছর এই রুটে যাত্রীবাহী ফেরী চলাচল করতে পারেনি।

এ নিয়ে দুই পারের মানুষ বিক্ষুব্ধ ছিল। এখন অন্তত লঞ্চ চালুর কথা শুনে স্থানীয়রা স্বস্তির নিশ্বাস ফেলছেন।

ঘাট ইজারাদার আতাউর রহমান বাদল বলেন, আরিফ মিয়া রিজু ও মেহেদী হাসানের উদ্যোগে গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বরিশাল থেকে আপাতত দুটি লঞ্চ তারা ক্রয় করে এনেছেন বলে জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা