সারাদেশ

ফরিদপুরে হিজরা জনগোষ্ঠীর ক্ষমতায়ণে মতবিনিময়

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও করনীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: সুখে-দুঃখে আমেরিকা আমাদের পাশে আছে

ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এছাড়া হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ১০ জন সদস্য তাদের আইনগত স্বীকৃতির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, রাস্ট্রীয় নীতিমালাসহ তাদের সামাজিক সুরক্ষা প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতাসমূহ তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দিপক রায়, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, যুব উন্নয়ন ফরিদপুরের উপ-পরিচালক খান মোহাম্মদ নইম, জেলা লিগ্যাল এইড অফিসার ইসরাত জাহান তামান্না, মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মাসউদা হোসেন, সমাজ সেবা অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক, নুরুল হুদা, ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তানসিভ জুবায়ের নাদিম, স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি প্রমুখ।

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার ও সেবাগুলো ত্বরান্বিত করতে স্থানীয় প্রশাসন ও সেবা প্রদানকারী সংস্থাগুলোর আগে নেয়া পদক্ষেপগুলি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তথ্য বিনিময় ও সীমাবদ্ধতা অতিক্রমের কৌশল বিষয়ে সভায় আলোচনা করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা