সারাদেশ

ছিনতাইকারীদের হাত থেকে রক্ষার দাবিতে সড়ক অবরোধ

মোঃ আসাদুজ্জামান আসাদ, সাভার (ঢাকা): ছিনতাইকারীর হাত থেকে নিজেদের রক্ষার দাবিতে ঢাকার সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ডের কাছে বুড়িরটেক নামক স্থানে অবরোধ করে বিক্ষোভ মিশিল করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনগণ।

আরও পড়ুন:

মঙ্গলবার (২২ মার্চ) রাত টার দিকে বিক্ষোভ শুরু করেন। এ সময়ে সড়কের দুই পাশে প্রায় এক ঘন্টা গাড়ি ও অন্যান্য যান চলাচল বন্ধ ছিল। পরে রাত ১১ টার দিকে পুলিশ এসে বিক্ষুদ্ধ জনতাকে দাবিপূরণের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার জিরানি বাজার হতে কবিরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই পাশ নির্জন গাছ পালাবেস্টিত ফাঁকা জায়গা হওয়ায় রাত্রিবেলা খুব অন্ধকার থাকে বলে ছিনতাইকারীদের উপযোগী স্থান হিসাবে চিহ্নিত। এখানে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুন:

ছিনতাইয়ের কবলে পড়া পোশাক শ্রমিক রফিক কাজ শেষ করে বাই সাইকেলযোগে কারখানা থেকে বাসায় ফেরার পথে বুড়ির টেক নামক স্থানে আসলে ছিনতাইকারীরা গতিরোধ করে জঙ্গলে নিয়ে মারধর ও জখম করে এবং ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে যায়। পরে রফিকের কান্নার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ছিনতাইয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাটিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।

ভুক্তভোগী নাজমুল জানায়, আমি পড়ালেখার পাশাপাশি বাড়ইপাড়া পলমল গার্মেন্টসে চাকরি করি গত শনিবার অফিস শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা আমার মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়।

আরও পড়ুন:

বিক্ষোভকারী ও ভোক্তভোগী খোকন বলেন, প্রায় ১৫ দিন আগে আমার বাম হাত জখম করে আমার সব কিছু নিয়ে যায়। এখানে নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। ছিনতাই করার সময় কেউ জিনিসপত্র দিতে না চাইলে ছুরিকাঘাত ও করে ফেলে।এই সমস্যটা দীর্ঘদিনের হলেও কোন প্রতিকারই মিলছে না। বরং সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় বসবাসকারী মোফাজ্জল মোল্লা, জাহিদ হাসান, সিরাজ উদ্দীনসহ অনেকেই অভিযোগ করেন, কবিরপুরের এই জায়গাটিতে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ও ডাকাতি ও হতাহতের মত ঘটনা। বারবার পুলিশ আশ্বাস দিলেও ঠেকাতে পারছে না ছিনতাইকারীদের।

আশুলিয়া থানার পরিদর্শক আব্দুর রশিদ বলেন, স্থানীভাবে পুলিশি টহল বা চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা