সারাদেশ

সৈয়দপুরে স্কুলের নতুন ভবন উদ্বোধন

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুরে লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: কাউকে চিনতে পারছেন না আনোয়ারা

বুধবার (২৩ মার্চ) দুপুরে ভবনটির উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল, সহকারি প্রকৌশলী তারিক লতিফ, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।

আরও পড়ুন: পটুয়াখালীতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু জানান, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় চারতলা ভিত্তির একতলা ভবনটি প্যাকেজ প্রকল্পে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আর শ্রেণি সংকট হবে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা