সারাদেশ

ভালুকায় পাকা ব্রিজ বন্ধ করে খাল ভরাট করার অভিযোগ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলার কানার বাজার এলাকায় বাঘসাতরা খালের ব্রিজ বন্ধ করে খাল ভরাট করার অভিযোগ করেছে এলাকাবাসি। খালের মুখে নির্মিত ব্রিজে ইট দিয়ে গেঁথে দেয়াল দিয়ে পানি প্রবাহের মুখ আটকে দিয়ে খাল ভরাট করার পাঁয়তারা করছেন জনৈক সুরুজ মিয়া। এর ফলে সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

সরজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাঘসাতরা খালটি দিয়ে ভালুকার উত্তরের চাপরবাড়ি, ভরাডোবা ও পুরুড়া গ্রামের বর্ষার পানি খীরু নদীতে পতিত হয়। এছাড়াও পৌর এলাকার ৩ ও ৪ নং ওয়ার্ডের বাসা বাড়ির বর্জ্য পানি এ খাল দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এলাকার কৃষকরা খালের আশপাশের বিলে ও জমিতে নানা ফসল উৎপাদন করে থাকেন। জলাবদ্ধতা নিরসনে সড়ক ও জনপথ বিভাগ এ খালের উপর একটি শক্তিশালী কালভার্ট ব্রিজ নির্মাণ করেছেন পানি প্রবাহের জন্য।

কিন্তু সম্প্রতি জনৈক সূরুজ মিয়া এলকাবাসীর বাধা নিষেধ অমান্য করে সরকারি ব্রিজের মুখটি ইট সিমেন্ট দিয়ে বন্ধ করে সেখানে মাটি ফেলে খাল ভরাট করে চলেছেন। এলাকাবাসীর অভিযোগ অপরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ, খালের বিভিন্ন স্থানে মাটি ভরাটের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। খালটি পুনরুদ্ধারে এলাকাবাসী স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র সহ বিভিন্ন পর্যায়ে অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান জানান, ভালুকায় জবর দখল ও বন্ধ হওয়া ৩০টি খালের মধ্যে ভালুকা –গফরগাঁও সড়কের বাঘসাতরা খালও একটি। যে গুলি জবর দখল মুক্ত করে পুনরুদ্ধারের জন্য বাপার উদ্যোগে একাধিকবার মানব বন্ধন কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, খালের ব্রিজ বন্ধ করে খাল ভরাট করার অভিযোগের বিষয়ে আমার কোন কিছু জানা নেই।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা খাতুন জানান, খাল ভরাট করে পানি প্রবাহের মুখ আটকে দেওয়ার বিষয়ে তেমন কিছু না জানা থাকলেও, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা