বাঞ্ছারামপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক নায়েব আলী (৩৮), বি.বাড়িয়া।
সারাদেশ

বাঞ্ছারামপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ নায়েব আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আরও পড়ুন : তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

সোমবার (২৮ মার্চ) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ ভৈরব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক নায়েব আলী নরসিংদী জেলার মুরাদনগর গ্রামের বাসিন্দা। তাকে রোববার রাতে কড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, কড়ইকান্দি এলাকায় অস্ত্র বেচা-কেনা করছিলেন নায়েব আলীসহ কয়েকজন।

আরও পড়ুন : কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

খবর পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল কড়ইকান্দি ফেরিঘাট সংলগ্ন ইমরান ট্রেডার্সের সামনের রাস্তায় অভিযান চালিয়ে নায়েব আলীকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি এবং নগদ তিন হাজার টাকা পাওয়া যায়।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে আটক ৫১

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে তাকে বাঞ্ছারামপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা