গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিপেটা
সারাদেশ

গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিপেটা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সোমবার হরতালের সমর্থনে মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

গত ২৭ মার্চ রবিবার রাত ৯টার দিকে শহরের কাচারি বাজার এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রানু ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেস সরকার ও বাস মার্কসবাদী নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সোমবার হরতাল ডাকে বাম গণতান্ত্রিক জোটের। হরতালের সমর্থনে রবিবার রাত ৯টার দিকে নেতা-কর্মীরা ১ নং রেলগেট থেকে একটি মশাল মিছিল বের করে।

আরও পড়ুন : তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

মিছিলটি শহরের গানাসাসের সামনে পৌঁছালে প্রথম দফায় পুলিশ বাঁধা দেয় ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। পরে নেতাকর্মীরা আবারো একত্রিত হয়ে মিছিল নিয়ে শহরের কাচারি বাজারের রেজিস্ট্রি অফিসের সামনে গেলে মিছিলে হামলা চালায় পুলিশ।

আরও পড়ুন : কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

এ সময় তিনজন নেতাকর্মীকে আটক করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের আটক করা হয়েছে। তবে তাদের লাঠিপেটা করা হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা