উখিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদল
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদল

ইমরান আল মাহমুদ,উখিয়া : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডেভিড হাসের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল।

আরও পড়ুন : তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ তার নেতৃত্বে প্রতিনিধিদল উপস্থিত হয়।

প্রতিনিধি দল সকাল ৯টায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর-এর রেজিস্ট্রেশন সাইড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ অবস্থিত ফুড ডিসট্রিবিউশন সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়।

পরে প্রতিনিধি দল দুপুরে ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর-এর লার্নিং সেন্টার,কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল ক্যাম্প-৮ এর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে এসএমইপি প্রজেক্ট ও এসইএমপি মেকানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন।

আরও পড়ুন : কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

পরিদর্শন শেষে ক্যাম্প-১৮ এর সেল্টার এন্ড নন ফোইটমোড ডিস্ট্রিবিউশন,ক্যাম্প-১১ এর প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার,সেফ প্লাস এর এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টার, ক্যাম্প-৪ এক্সটেনশন এ ইউএনএইচসিআর কর্তৃক রোহিঙ্গাদের জন্য তৈরিকৃত নমুনাগৃহে অগ্নিসংযোগ ও নিবারণ প্রত্যক্ষভাবে পরিদর্শন শেষে একই ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী সংস্থার নার্সারি পরিদর্শন করেন আট সদস্যের প্রতিনিধিদল।

আরও পড়ুন : কক্সবাজারে শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

প্রতিনিধিদল উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা