ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র রিদুয়ান, কক্সবাজার
সারাদেশ

কক্সবাজারে শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : কক্সবাজার শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রিদুয়ান নামের এক কলেজছাত্রকে নিহত হয়েছে।

আরও পড়ুন : তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটি কলেজের গেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত রিদুয়ান সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিকের পুত্র।

রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ছাত্র। রিদুয়ান চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহত রিদুয়ানের ভাই শাহজাহান বলেন, পাশের গরুর হালদা এলাকার কিছু সন্ত্রাসী সাহিত্যিকা পল্লী এলাকায় এসে নানা অপরাধ সংঘঠিত করে। তাদের একাধিকবার এলাকায় না আসার জন্য বারণ করে রিদুয়ান।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সোমবার সন্ধ্যায় ঘটনার জের ধরে ছোটন, আহাদ ও রাহাতসহ আরও ৭—৮ জন সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করলে মারা যায়।

আরও পড়ুন : কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরে পুলিশ গিয়ে শান্ত করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা