সারাদেশ

উলিপুরে শিশুর রহস্যজনক মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে চাঁদনী নামের ৩ বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের মালঝার পাড় গ্রামে। নিহত শিশুটি ওই এলাকার বিপ্লব মিয়ার কন্যা।

আরও পড়ুন: সুন্দরগঞ্জে গ্রাম পুলিশকে হত্যার চেষ্টা

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা হাতিয়া ইউনিয়নের মালঝার পাড় গ্রামের বিপ্লব মিয়ার প্রথম স্ত্রী লাকী বেগম দুই বছরের শিশু চাঁদনীকে রেখে মারা যান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত ৭-৮ মাস পূর্বে একই ইউনিয়নের কামার টারী গ্রামে বিয়ে করেন বিপ্লব। বিপ্লব ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নিবার্হ করায় শিশুটি তার সৎমা রুবিনা বেগমের কাছে থাকতেন।

বুধবার (২৩ মার্চ) সকাল দশটার দিকে রুবিনা ও নেপালি নামের প্রতিবেশি এক ননদ সহ শিশুটিকে ভাত খাওয়ান। ভাত খেয়ে খেলার সময় ধীরে ধীরে চাঁদনী অসুস্থ্য হয়ে পড়েন। পরে তার অবস্থার অবনতি হলে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শিশুটির সৎমা রুবিনা বেগম বলেন, সকালে আমি তাকে মাছ ভাত খেতে দেই। খাওয়া শেষে খেলতে গিয়ে অসুস্থ্য হয়ে যায়। নিহত শিশুটির প্রতিবেশি ফুপু নেপালি বেগম বলেন, চাঁদনীকে আমি নিজে মাছ ভেজে ভাত খেতে দেই। ভাল ছাওয়া ভাত খাওয়ার পর খেলতে গিয়ে অসুস্থ্য হয়ে যায়। পড়ে গ্রাম্য চিকিৎসককে দেখালে হাসপাতালে নিয়ে আসতে বলে।

শিশুটির দাদা ইলিমুদ্দিন বলেন, চাঁদনীর মা মারা যাওয়ার পর থেকে সৎ মায়ের কাছেই থাকত। জরুরী কাজে কুড়িগ্রামে যাই সেখানেই চাঁদনীর অসুস্থ্যতার খবর পেয়ে হাসপাতালে এসে দেখি সে মারা গেছে। তবে কি কারণে মারা গেছে এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সহকারি সার্জেন্ট ডাঃ শারমিন সুলতানা বলেন, এটা অস্বাভাবিক মৃত্যু। শিশুটির মুখ থেকে ফেনা বের হয়েছিল। তবে শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তিনি আরো বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বিষক্রিয়ায় মারা গেছে।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা