সারাদেশ

নওগাঁয় কসমেটিকস গোডাউনে আগুন

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁয় কসমেটিকস গোডাউনে আগুনের ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) শহরের চুড়িপট্টি এলাকার চাঁদনীচক মার্কেটের সাজঘর নামের একটি দোকানের গোডাউনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ চাঁদনীচক মার্কেটের পঞ্চম তলায় সাজ ঘরের গোডাউনে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

দোকান মালিক শামীম বাহাদুর বলেন, ‘গোডাউনে বিভিন্ন মূল্যবান কসমেটিকস, গিফট ও বিবাহের শেরওয়ানীসহ জন্য যাবতীয় সামগ্রী রাখা ছিল। সকালেও সবকিছু ঠিকঠাক ছিল। গোডাউনে আগুন লেগে পুরো মালামাল পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিস জানায়, আশপাশের দোকানিরা খবর দিলে ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ পরিচালক একেএম মোরশেদ বলেন, ‘বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা