সারাদেশ

হত্যাসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র হত্যাসহ ১৭ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ জুলাই) রাত ১০টায় নিঝুম দ্বীপের লামার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়নাল আবেদীন ওরফে জুম্মাকে (৩০) জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের আবদুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাশ ও সোনাদিয়ার জুবায়ের হত্যা, একটি অস্ত্র মামলা, একটি চাঁদাবাজি মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলাসহ ১৭টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ও নিঝুম দ্বীপ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৌরজিৎ বড়ুয়া অভিযান চালিয়ে লামার বাজার এলাকা থেকে জুম্মাকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা