সারাদেশ

বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত স্কুলশিক্ষক সুভাষ কর্মকার (৭৫) খলিশখালী ইউনিয়নের বাগমারা গ্রামের খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টায় পাটকেলঘাটা সদরের বলফিল্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস স্কুলশিক্ষককে ধাক্কা দেয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এ ঘটনায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা