সারাদেশ

নোয়াখালীতে প্রতারণার দায়ে এক নারীর ১৫ দিনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মুজিব বর্ষের ঘর পাইয়ে দেওয়া কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিবি খাদিজা (৩৮) নামের এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বেড়েছে

দন্ডাদেশ প্রাপ্ত বিবি খাদিজা উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পাইখাস্তা আশ্রয়হীন প্রকল্প গ্রামের আবুল কালাম স্ত্রী।

বুধবার (২৩ মার্চ) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিনা আলম তুলি এ দন্ডাদেশ দেয়। ওই নারীকে কারাগারে প্রেরণের জন্য সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিবি খাদিজা দীর্ঘদিন থেকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নাম ভাঙ্গিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অসহায় লোকজনকে আশ্রয়হীন প্রকল্পের ঘরসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে বিপুল পরিমান টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছেন এমন অভিযোগ করেন কেশারপাড় ইউপির ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেক হোসেন মেম্বার।

এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে কৌশলে প্রতারক খাদিজা বেগমকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন মেম্বার অলক। এরপর নিবার্হী অফিসার প্রতারক খাদিজার নিকট থেকে একটি ডায়েরি জব্দ করেন। জব্দ করা ওই ডায়রিতে লিখা বিভিন্ন লোকজনের কাছ থেকে নেয়া প্রতারণার টাকার বিষয়ে অবগত হন।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কারে মনোনীত বিদ্যুৎ বিভাগ

এ সময় প্রতারক নারী নির্বাহী অফিসারের কার্যালয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে গুয়ে পড়ে। ইউএনও সাথে সাথে হাসপাতালে থেকে ডাক্তার ডেকে এনে তাকে সুস্থ্য করে তোলেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিনা আলম তুলি প্রতারণার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ভঙ্গ করার অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা