সারাদেশ

মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন ট্রাস্ট এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরছেন সাকিব

সোমবার (২১ মার্চ) সকাল ১০ টার দিকে শহরের উপকন্ঠ মুক্তারপুর জারা কনভেনশন সেন্টারে শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাই তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মো. আলাউদ্দিন দেওয়ান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান গাজী, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের প্রভাষক মো. সোহেল রানা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আখতার হোসাইন।

আরও পড়ুন: মা হতে চলেছেন অনিল কন্যা

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সিগঞ্জ জেলা কিন্ডার গার্টেন এন্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

এতে সঞ্চালনা করেন ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম ও রেড রোজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ উজ্জ্বল আহমেদ। এতে প্রায় দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

করোনাকালীন দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসা শিক্ষার্থীদের জন্য পড়াশোনার প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশা ব্যক্ত করেন ৷

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা