সংগৃহীত
শিক্ষা

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল ২৮ ফেব্রুয়ারি

সান নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। তবে সব ঠিক থাকলে আগামীকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) ফল প্রকাশ হতে পারে।

আরও পড়ুন : প্রতিদ্বন্দ্বিতা না থাকলে বিতর্ক হতে পারে

রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বেশ কয়েকজন সূত্র এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী দুই-এক দিনের মধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বৃত্তি পরীক্ষার ফল পাওয়া যাবে। এছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেও বৃত্তির ফল জানা যাবে।

অধিদপ্তরটির মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন, দুই-এক দিনের মধ্যে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে, আগামী মঙ্গলবার ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

আরও পড়ুন : নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ

এবার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।

ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীকে মেধা অনুসারে দেওয়া হবে।

আরও পড়ুন : মেট্রোরেলের কারণে পূর্বাচলে সামান্য ক্ষতি হবে

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

প্রসঙ্গত, প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা হয় গত ৩০ ডিসেম্বর। এর মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা দেশে বিভিন্ন কেন্দ্রে প্রায় ৬ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা