প্রতীকী ছবি
শিক্ষা

বৃত্তি পরীক্ষা বন্ধ হচ্ছে না

সান নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ বলেছেন, পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলবে ও আপাতত এ পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত নেই।

আরও পড়ুন: চাপে আছি, সেজন্য টাকা ধার করছি

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

গণশিক্ষা সচিব বলেন, বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউ এর আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত উত্তরে নেওয়া হবে। কোনো নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করা যাবে না। কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃত্তি পরীক্ষার্থীদের নোট-গাইড বাদ দিয়ে পাঠ্যবই অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

ফরিদ আহাম্মদ বলেন, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ফের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। অনলাইনে এ আবেদন করা যাবে।

আরও পড়ুন: ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

সচিব বলেন, ৩৭ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আরও ১০ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। আগামী বছর ফের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি বিভাগভিত্তিক ক্লাস্টার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগামী ২০২৫ সালের মধ্যে মোট প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইরাব উপদেষ্টা রাকিব উদ্দিন, সহ-সভাপতি নূরুজামান মামুন, যুগ্ম-সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, দপ্তর সম্পাদক রাহুল শর্মা, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ ও শিক্ষা বিষয়ক সাংবাদিকদের অপর সংগঠন বিইআরএফ সাধারণ সম্পাদক এসএম আব্বাস অংশ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা