ছবি: সংগৃহীত
শিক্ষা

পরীক্ষা না দিয়েও বৃত্তি পেয়েছে !

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

তবে ফলাফল প্রকাশের কয়েক ঘন্টা পরই স্থগিত করা হয় এ ফলাফল । দেখা গেছে, পরীক্ষায় অংশগ্রহণ না করেও কেউ কেউ বৃত্তি পেয়েছে।

পটুয়াখালীর গলাচিপার সুতাবাড়িয়া গ্রামের ৩নং ওয়ার্ডের শিবু পালের মেয়ে সুস্মিতা। তার সুতাবাড়িয়া সার্কেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষার সময় শরীরে গুটি বসন্ত হওয়ায় অংশগ্রহণ করতে পারেনি। অথচ বৃত্তি পরীক্ষার ফলাফল তালিকায় দেখা যায়, সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

সুস্মিতা বলেন, আমি অসুস্থতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এ ফলাফল সঠিক নয়। আমি পরীক্ষা না দিয়েও বৃত্তি পেয়েছি, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে।

আরও পড়ুন: চালু হলো মিরপুর-১০ স্টেশন

সফটওয়্যারের টেকনিক্যাল কোডিংয়ে ভুল হওয়ার কারণে এ ফলাফল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। স্থগিত ফলাফল ফের বুধবার প্রকাশ করা হবে বলেও জাননো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, বিষয়টি সমাধানের জন্য অধিদপ্তর মহাপরিচালকের নেতৃত্বে একটা কমিটি বৈঠক করছেন। খুব শিগগিরই একটি সমাধান হয়ে যাবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা