সারাদেশ

মুন্সীগঞ্জে ২৬ বছরের পলাতক আসামি গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা থেকে ২৬ বছর পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামি জাকির হোসেনকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গান শুনাতে চান জববার

এর আগে রোববার ( ২০ মার্চ ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. জাকির হোসেন ওই গ্রামের মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই অনিল চন্দ্র বলেন, মিরপুর থানার মামলা নাম্বার ৫২(১২)৯৫ এবং ঢাকা অতিরিক্ত দায়রা জজ স্পেশাল ট্রাইব্যুনালের মামলা নাম্বার ১৭০/ ১১ নাম্বার মামলার আসামি জাকির হোসেন দীর্ঘদিন বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল।

আরও পড়ুন: ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত

আরও বলেন, ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিরাজদীখানের ডাকাতিয়া এলাকার তার পৈত্রিক বাড়ি হতে গ্রেফতার করা হয়। আমরা জানতে পেরেছি এক সময় সে খুব দাপুটে লোক ছিল এখন তার বয়স হয়েছে। কয়েকদিন আগেও সে অন্য লোকের মাধ্যমে একটি হত্যা মামলার রিকল আমাদের থানায় জমা দিয়ে গেছে। তবে তার বিরুদ্ধে আমাদের থানায় কোন সাজা পরোয়ানা নেই।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে মিরপুর থানার মামলা নং ৫২(১২)১৯৯৫ এর গ্রেফতারি পরোওয়ানা ভুক্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেফতার করি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা