সারাদেশ

নীলফামারীতে প্রবীণ হিতৈষি সংঘের সাধারণ সভা

আমিরুল হক, নীলফামারী: বাংলাদেশ প্রবীণ হিতৈষি সংঘ নীলফামারী জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) দুপুরে জেলা শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গান শুনাতে চান জববার

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। সংগঠনের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান।

এ সময় আরও বক্তব্য দেন, সাবেক সাংসদ নূর কুতুবুল আলম চৌধুরী, শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা বেগম ও আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মতিয়ার রহমান ও প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

বক্তারা বলেন, প্রবীণদের শারীরীক ও মানসিক সুস্থ্যতা, উদ্বেগ উৎকণ্ঠাহীন শান্তিপূর্ণ জীবন-যাপন, চিত্ত বিনোদনসহ কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা