মুন্সীগঞ্জ -নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
সারাদেশ
শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা

মুন্সীগঞ্জ -নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : দুর্ঘটনার পর মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রোববার (২০ মার্চ) দুপুর ২ টা ১০ মিনিটে দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের লাইটার শীপ এম.ভি রূপশী -৯ এর ধাক্কায় ডুবে যায় মুন্সীগঞ্জগামী এম.এল আফছার উদ্দিন লঞ্চ।

আরও পড়ুন : বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী

এরপর মুন্সীগঞ্জ লঞ্চঘাট হতে বিকেল ৩ টায় এম.এল দারাশিকো ছেড়ে যায়। তারপর মুন্সীগঞ্জ বা নারায়ণগঞ্জ থেকে আর কোন লঞ্চ চলাচল হয়নি। এতে যাত্রীরা পরেছে বিপাকে। অনেকেই বিকল্প পথে ঘাট থেকে ফিরে যেতে দেখা গেছে।

মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়ার বাসিন্দা রাজু জানান, আমি নারায়ণগঞ্জ যাওয়ার জন্য লঞ্চঘাটে আসছি। এখন লঞ্চ বন্ধ আমার জানা ছিল না। জানলে ঘাটে আসতাম না।

লঞ্চ বন্ধ থাকার বিষয়ে লঞ্চ মালিক আল-ইসলাল বলেন, দুর্ঘটনার পর লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কি কারণে বন্ধ রয়েছে তা বলতে পারছেন না।

আরও পড়ুন : ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে চীন

মুন্সীগঞ্জ লঞ্চঘাটের নৌ-ট্রাফিক ইন্সপেক্টর রাজিব চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার পরপরই উপরের নির্দেশে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা