ছবি- সংগৃহিত
সারাদেশ

এলপি গ্যাস স্টেশনে বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট কলাবাড়ি এলাকার সাদ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনের স্টোর রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রোববার (২০ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকেলে সাদ এলপিজি ফিলিং স্টেশনের স্টোর রুমে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে বিস্ফোরণের ঘটনায় ঘটে। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ১০ ঘর

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় গ্যাস বিস্ফোরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব না হলেও ফিলিং স্টেশনের মালিক দেড় লাখ টাকার ক্ষতি হয়ে বলে দাবি করেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা