ছবি- সংগৃহিত
সারাদেশ

হত্যার পর ফের ধর্ষণের চেষ্টা!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় এক স্কুলছাত্রীকে প্রথমে মুখ চেপে ধর্ষণ করে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার পর দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসান শেখ নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়নের হাট শ্রীকোল গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরও পড়ুন: কল্যাণপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

র‌্যাব জানায়, আগে থেকেই হাসান ওই স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের পরিকল্পনা করে। ঘটনার দিন ওই স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার পর থেকে পুলিশ, সিআইডি ও র‌্যাবের কর্মকর্তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে মাঠে নামে।

শনিবার র‌্যাব সদস্যরা হাসান শেখকে আটক করতে সক্ষম হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান হত্যাকাণ্ডের সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা