সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাতনামা ভবঘুরে নারীর লাশ উদ্ধার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের মধুপুর ধুমের হাট এলাকায় একটি আলু ক্ষেতে অজ্ঞাতনামা এক ভবঘুরে মহিলা (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ মার্চ ) সন্ধা সাড়ে ৭ টার সময় রুহিয়া থানা পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ১৮ জেলেকে ফেরত দেয়নি মিয়ানমার

পুলিশ জানায়, ২/৩দিন পূর্বে ভবঘুরে ওই নারী মধুপুর ধুমেরহাট এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।রাতে স্কুলের বারান্দায় সে ঘুমাত। রোববার সকালে মধুপুর ধুমের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই নারীকে বিস্কুট ও পানি খেতে দেয়। বিকেলে ঘটনাস্থলের পাশে আলু ক্ষেতে আলু তোলার কাজে নিয়োজিত নারীরা ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় জানান, ভবঘুরে ওই নারী না খেয়ে অসুস্থ হয়ে আলু ক্ষেতে পড়ে ছিল।অসুস্থতা জনিত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা