সারাদেশ

লালমোহনে ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মো কামরুল হোসেন সুমন, ভোলা: সোমবার (২১ মার্চ) ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। এ উপলক্ষে রোববার (২০ মার্চ) বিকালে ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের নেতৃত্বে নেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

আরও পড়ুন:

নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় মাঠে ৩ স্তরের নিরাপত্তাসহ ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২৯ হাজার ৪৮৪ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।

অন্যদিকে, এর আগে দুপুরে লালমোহন থানার আয়োজনে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্রে মোতায়নকৃত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম হাওলাদার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা