সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু 

জেলা প্রতিনিধি: ভোলা জেলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে রাবেয়া (৫) ও খাদিজা বেগম (৭) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ গ্রামের মালবাড়িতে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বাবার-ছেলের লাশ উদ্ধার

নিহত শিশুরা হলো- ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ গ্রামের মো. মাকসুদের মেয়ে ও মো. রাজ্জাকের মেয়ে। ঘটনায় নিহত শিশুরা সম্পর্কে চাচাতো বোন। এই ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম বইছে।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার শিশু রাবেয়া ও খাদিজাকে বাড়িতে রেখে তাদের মায়েরা স্থানীয় স্কুলে যায়। এই সময় বাড়িতে খেলছিলো শিশু রাবেয়া ও খাদিজা। এরপর একপর্যায়ে তারা ২জন খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যান। এর কিছু সময় পর ২ শিশুকে কোথাও খুঁজে পাওয়া না গেলে বাড়ির পাশের পুকুরে খুঁজতে যায় স্বজনরা। এই সময় শিশু খাদিজার দাদি রাবেয়া ও খাদিজাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এর পরে তার চিৎকার শুনে অন্য স্বজনরা পুকুর থেকে রাবেয়া ও খাদিজাকে উদ্ধার করে লালমোহনের লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত তাদেরকে ঘোষণা করেন।

আরও পড়ুন: নদীতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন থানা পুলিশের ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, পুকুরের পানিতে ডুবে রাবেয়া ও খাদিজা নামের ২ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা