সারাদেশ

রাজারহাটে টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধন

জাহাঙ্গীর আলম, রাজারহাট (কুড়িগ্রাম): আসন্ন মাহে রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিন্ম আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

রোববার (২০ মার্চ) সকাল ১০ ঘটিকায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), প্রেসক্লাবের সভাপতি এস. এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক। প্রথম দিনেই টিসিবি'র পণ্য নিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

উল্লেখ্য, উদ্বোধনী দিনেই রাজারহাট ইউপির ৯টি ওয়ার্ডের ৪০৭৬ টি পরিবারের মাঝে প্রতি কার্ডে ৪৬০ টাকার বিপরীতে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল প্রদান করা হয়। রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩ টি ওয়ার্ডের ২৪ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি'র এ পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও নূরে তাসনিম। ইতিমধ্যে স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তালিকা প্রণয়নপূর্বক ফ্যামিলি কার্ডগুলো সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা