সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকল ও গ্যাস সিলিন্ডার বহনকারী পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

আরও পড়ুন: আবারও কমল মৃত্যু ও শনাক্ত

শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বায়েজিদ (১৪), ইউসুফ (৩৩) ও হিরা (১৮) এবং আহতরা হলেন, মানিকসহ অঞ্জাত আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় রওনা দেয়।

এ সময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের পিছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা, মানিক ও বায়েজিদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু।

আরও পড়ুন: রুশ ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ

পরে বরিশাল নেয়ার পথে ইউসুফ ও হিরার মৃত্যু হয়।

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপসহ ড্রাইভার জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা