সারাদেশ

উলিপুরে ২৬ তম বইমেলার উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর,(কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরের বইমেলা হোক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা এই স্লোগান ধারণ করে উলিপুর 'ফ্রেন্ডস ফেয়ার'র আয়োজনে ২৬ তম বইমেলার উদ্বোধন হয়েছে।

আরও পড়ুন: সাবেক কর্মকর্তার বাসায় তেল মজুত

শনিবার (১২ মার্চ ) সকাল ১১ টায় বিজয় মঞ্চ প্রাঙ্গণে বই মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি।

ফ্রেন্ডস ফেয়ার মেলা কমিটির আহ্বায়ক রেজওয়ানুল করিম লালন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জুলফিকার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ডাঃ লোকমান হাকিম, গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি তপন সেন গুপ্ত, প্রভাষক শামীম আক্তার আমিন, ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমীন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, ফ্রেন্ডস ফেয়ারের সকল সদস্যের এমন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সকল শ্রেণির মানুষদের বই পড়ার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: কিয়েভ ঘিরে ফেলছে রুশ সেনারা

উল্লেখ্য, উলিপুর বইমেলা দেশের অন্যতম প্রাচীন বইমেলা। বইমেলা উদ্বোধন অনুষ্ঠানের শেষে একুশে পদকপ্রাপ্ত এসএম আব্রাহাম লিংকনকে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা