সারাদেশ

বরগুনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: নিজঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে রগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামে।

আরও পড়ুন: ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস

শনিবার (১২ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান।

নিহত মো. আসলাম (২১) জোয়ার করুনা এলাকার মনির হাওলাদারের ছেলে ও তামান্না আক্তার (১৯) ওই এলাকার হিরু হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, একবছর আগে প্রেমের সম্পর্কের জেরে পরিবারে অমতে তারা বিয়ে করেন। বিষয়টি এখন পর্যন্ত পরিবার মেনে নেয়নি। আসলাম বাড়িতেই আলাদাভাবে স্ত্রী তামান্নাকে নিয়ে বসবাস করতেন। স্বামী-স্ত্রী বেকার থাকায় তারা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের টাকা ফেরত দিতে না পেরে হতাশায় নিজ ঘরে এক দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তারা।

এ বিষয়ে আসলামের পরিবার কোনো মন্তব্য করেনি। তবে তামান্নার বাবা হিরু হাওলাদারের দাবি তাদের হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: গরম আরও বাড়তে পারে

হিরু হাওলাদার গণমাধ্যমকে বলেন, মেয়ে ও জামাইডারে মাইন্না নেলে এতো কিছু হইত না। ওগো মাইরা ফেলা হইছে। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা