সারাদেশ

ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ আটক ২

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে পিস্তলসহ দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলো ফরিদপুর শহরতলী মামুদপুর এলাকার গোলাম মোস্তফা (৪৬) এবং তার স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)।

আরও পড়ুন: সন্তানদের যুদ্ধে পাঠাবেন না

এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম প্রমুখ ।

পুলিশ কর্তকর্তা জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফরিদপুর কোতয়ালী থানার মামুদপুরে গোলাম মোস্তফার বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান, দুইটি স্টিলের ছোরা, দুইটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এই অভিযানে ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করে যে, তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করে। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। এ সময় তার বাড়িতে থাকা মাদক বিক্রয়ের ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিএনপির কথায় কান দেবেন না

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। শনিবার বিকালে তাদের আদালতে তুলে চার দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা