সারাদেশ

উলিপুরে অভিভাবক নিবার্চনে অনিয়মের অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে নিয়ম বহির্ভূতভাবে অভিভাবক সদস্য নিবার্চনে সংরক্ষিত মহিলা অভিভাবক নিবার্চনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: মিথ্যে সংবাদ প্রকাশের প্রতিবাদে দম্পতির সংবাদ সম্মেলন

এ বিষয়ে তিনজন অভিভাবক দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাহেনা বেগমের মেয়ে এশা সিদ্দিকা উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি 'খ' শাখার ৬০ রোলের নিয়মিত শিক্ষার্থী। কিন্তু অনিয়মের আশ্রয় নিয়ে ওই শিক্ষার্থীকে উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রণির গোলাপ শাখায় ৬৮ রোলে ভর্তি দেখিয়ে সম্প্রীতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কতিপয় ব্যক্তি ওই অভিভাব কে সংরক্ষিত মহিলা অভিভাবক নিবার্চনে মরিয়া হয়ে উঠে।

আগামী ১৬ মার্চ পাতানো অভিভাবক নির্বাচন স্থগিত চেয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাশেদুল ইসলাম, আলম মিয়া ও রাশেদুল ইসলাম-২ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার নুরে-ই-আলম সিদ্দিকী বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে তদন্ত করেন।

আরও পড়ুন: ঝিনাইদহের জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন

উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী বলেন, এশা সিদ্দিকা আমাদের বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। এ বিষয়ে উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবীর (রানু) বলেন, এশা সিদ্দিকা আগে সরকারি বালিকা স্কুলের শিক্ষার্থী ছিলো। পরে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। আমরা তার নিকট অনেকবার টিসি চেয়েছি ওরা দিতে চেয়ে দেয়নি। অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার তদন্তের করে প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে গেছেন। আগামী রবিবার সিদ্ধান্ত দিবে। উনি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নিবো।

এ ব্যপারে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার নুরে-ই-আলম সিদ্দিকী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা