সারাদেশ

চাটখিলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলের শ্রীপুরে মাদককারবারী মুরাদ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৭৬০ পিস ইয়াবা ও সাত বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর দুই টার সময় তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কৃষক লীগের নেতা হত্যা

গ্রেফতারকৃত মাদককারবারী মুরাদ হোসেন চাটখিল উপজেলার শ্রীপুরের পাইকের বাড়ীর নুরুজ্জামানের ছেলে।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার চাটখিলের শ্রীপুরের মাদককারবারি মুরাদ হোসেনেকে আটক করে তার স্বীকারোক্তি অনুসারে পন্টের পকেটে থাকা ৭৬০ পিস ইয়াবা ও ঘরের খাটের নীচ থেকে সাত বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জের তেলবাহী ট্রাক খাদে

তিনি আরও জানান, গ্রেপ্তারমৃত মুরাদ হোসেন দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলেন। তার বিরুদ্ধে চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা