সারাদেশ

রাস্তার পাশ থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাকুশাইলে সড়কের পাশ থেকে হাফিজুর রহমান (১৭) নামে হাফেজী মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হাফিজুর রহমান ওই উপজেলার সাকুশাইল গ্রামের আব্দুল কাদিরের পুত্র।

আরও পড়ুন: ২৮ মার্চ সংসদ অধিবেশন শুরু

পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মাদ্রাসা কক্ষে ওই ছাত্রকে না পেয়ে শিক্ষকরা খুঁজাখুঁজি করে থাকে। দুপুরের দিকে মাদ্রাসা পার্শ্ববর্তী রাস্তায় রক্তাক্ত অবস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট নেয়ার পথে এম্বুল্যান্সে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ সদর হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে। মময়নাতদন্তের প্রতিবেদনে পেলে বিস্তারিত বলা যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা