সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনার ৩ নিহত, আহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল নসিমনের, মোটরসাইকেল ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও মটরসাইকেল আরোহী ২ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাতটার দিকে জেলার বালিয়াডাঙ্গী হতে লাহিড়ী গামী সড়কে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নিতে গিয়ে আরও ১ জন নিহত হয়। অপরদিকে দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ট্রলি মোটরসাইকেল এর সাথে ধাক্কায় একজন মারা গেছে। দুই ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া গ্রামের সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০) । অপর নিহত হলেন শহরের কালিবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬০)।

দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।

আরও পড়ুন: রুশ-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

পুলিশ জানায়, সকালে পাড়িয়া গ্রামের সুজন ঢাকা থেকে নাইটকোচে বাসায় ফেরে। চাচাত ভাই সুজনকে নিতে মোটরসাইকেল নিয়ে উপজেলায় আসে দেলোয়ার। ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান সুজন। আর আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়। পথিমধ্যে খোঁচাবাড়ি নামক স্থানে সে মারা যায়।

অপরদিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে নুরুল ইসলাম (৬০) নামে একজন মারা যায়। আহত হয় নাবিল নামে এক কিশোর।

আরও পড়ুন: সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

দুই থানার ওসিরা জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা