সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে বাস দূর্ঘটনায় ৬ জন আহত 

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলায় বাস দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ১

সোমবার (২০ জানুয়ারি) দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের মসজিদ সংলগ্ন সিরাজদীখান-ইছাপুরা সড়কে টঙ্গীবাড়ি থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনটি ঢাকার দিকে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. মাইনুউদ্দিন (২৭)। সে গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অন্যান্য আহতরা হলেন, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের করিম বেপারীর ছেলে লিটন শেখ (৩৫), মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের আ. জলিলের ছেলে মো. দিদার খান (৫২), ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের শেখ তফিউদ্দিনের ছেলে সোলায়মান (৫৮), ফতুল্লা থানার বকতবলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো. রাসেল (৪৫), টংঙ্গীবাড়ি উপজেলার আ.রহিম (৪০)।

বাসের যাত্রী আব্দুল্লাহ্ বলেন, আমি ও আমার বন্ধু বেতকা থেকে ঢাকার উদ্দেশ্যে বলাকা পরিবহনে উঠে ছিলাম। ইছাপুরা চৌরাস্তা থেকে বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে হিরনের খিলগাঁও এসে গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে অনেকেই আহত হয়। আমিও হালকা ব্যাথা পেয়েছি। আমিসহ বাসের অনেক যাত্রী অনেকবার বাস চালককে মোবাইল ফোন রেখে বাস চালাতে বলেছিল। কিন্তু সে (চালক) মোবাইল ফোন না রেখে বাস চালায়।

আরও পড়ুন: গাজীপুরে বয়লার বিস্ফোরণ, আহত ১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মারুফ রাইয়ান বলেন, দুপুর সোয়া ২ টার দিকে বাস দুর্ঘটনার ৬ জন যাত্রীকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। আমরা ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ৫ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সিরাজদিখান থানার (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি, শুনেছি কয়েকজন আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা