মোটরসাইকেল দুর্ঘটনা (ছবি: প্রতীকী)
সারাদেশ

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব বেপারী (২২) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন রবিন বেপারী (২১) নামে আরও যুবক।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাকিব সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। আহত রবিন একই বাড়ির শাহা বেপারীর ছেলে।

জানা যায়, রাত সাড়ে দশটার দিকে পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামের খোকন মাদবরের বাড়ির পাশে একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে খালে পড়ে যান রাকিব। এ সময় ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রবিন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রেমিকাকে ধর্ষণ, শ্রীঘরে প্রেমিক

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা