চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রেমিকাকে ধর্ষণ, শ্রীঘরে প্রেমিক সাগর চন্দ্র দাশ
সারাদেশ

চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রেমিকাকে ধর্ষণ

জেলা প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাগর চন্দ্র দাশ (২৫)। সে উপজেলার বীরকোট গ্রামের মালি বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে।

গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার সাগর চন্দ্র দাশকে নির্যাতনের শিকার ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানী শেষে তাঁকে জেল হাজতে পাঠান। এর আড়ে রোববার দিবাগত রাতে উপজেলার বীরকোট গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

লিখিত অভিযোগে কলেজছাত্রী অভিযোগ করেন, তিনি স্থানীয় একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। কলেজে আসা-যাওয়ার সুবাধে কানকিরহাট বাজারের সেলুন ব্যবসায়ী সাগরের সাথে পরিচয় হয়। যার সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে গত ৭ ডিসেম্বর রাতে সাগর কৌশলে ঘরে ঢুকে তার এক চাচাতো ভাইয়ের সহযোগীতায় তাঁকে বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গত ১৫ জানুয়ারি স্থানীয় কানকিরহাট বাজারে সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: শান্তি আলোচনায় মস্কোর ৪ শর্ত

অভিযোগে ছাত্রী উল্লেখ করেন, তিনি বিয়ের বিষয়ে অভিযুক্ত সাগর ও তাঁর পরিবারকে বললে তারা নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তিনি তাঁর পরিবারকে ঘটনাটি জানালে তাঁরা সাগরের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এতে বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত সাগর এবং তাঁর সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি চান।

আরও পড়ুন: ক্রমেই অশান্ত হয়ে উঠেছে রুহিয়া

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, ছাত্রীর অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক তা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় সাগর চন্দ্র দাশসহ ৩ জনকে আসামি করা হয়েছে। প্রধান অভিযুক্ত সাগরকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা